চট্টগ্রামে আরও ৩ জন করোনা রোগী শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামে আরও তিনজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। শনাক্ত হওয়া ব্যক্তিরা নগরীর সাগরিকা, হালিশহর ও সীতাকুণ্ড এলাকার বাসিন্দা।
বুধবার (৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার।
ডা. হাসান শাহরিয়ার জানান, বুধবার মোট ৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৩ জনের করোনা ভাইরাস পজেটিভ এসেছে। তিনজনই নগরীর সাগরিকা, হালিশহর ও সীতাকুন্ড এলাকার বাসিন্দা। এর মধ্যে একজনের বয়স ৪০, আরেকজনের ৪৫ এবং অন্যজনের বয়স ৫০ বছর।
এদিকে বাংলাদেশে এক দিনে নতুন করে আরো ৫৪ জনের শরীরে প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর ফলে আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ২১৮ জনে। আরও তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed