প্রতারণা মামলায় কাতার প্রবাসীর ২ বছরের জেল
আহমেদ বকুল: কাতার নেবার কথা বলে সিলেটের ফেঞ্চুগঞ্জের জনৈক মোজাম্মেল হোসেনের কাছ থেকে বড়লেখা উপজেলার অধিবাসী কাতার প্রবাসী প্রতারক আহমেদ রিয়াজ ২০১৬ সালে চার লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরে মোজাম্মেল হোসেনকে একটি ভুয়া ভিসা প্রদান করে। বিষয়টি ভুয়া প্রমাণিত হলে সে নতুন ভিসা দেওয়ার জন্য কালক্ষেপণ করে। এক পর্যায়ে সে গাঢাকা দেয় এবং ভিসা দেওয়ার কথা অস্বীকার করে।
বাধ্য হয়ে মোজাম্মেল হোসেন বাদী হয়ে প্রতারক আহমেদ রিয়াজকে আসামি করে সিলেট মেট্রোপলিটন চীফ জুডিসিয়াল কোর্টে মামলা দায়ের করেন। মামলা নং সি আর ৯১০/ ২০১৬।
মামলাটি দীর্ঘদিন চলার পর চলতি বছরের ১৮ মার্চ মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল আদালত প্রতারক আহমেদ রিয়াজকে ২ বছরের জেল ও দশ হাজার টাকা জরিমানা প্রদান করেন। মামলার পর থেকে আসামি আহমদ রিয়াজ পলাতক রয়েছেন।
মামলার বাদি মোজাম্মেল হোসেন জানান আহমদ রিয়াজের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে। সে বিভিন্ন মানুষকে কাতার নেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে।
Related News
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৯ ডিসেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলেরRead More
সিংগাইরে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডRead More



Comments are Closed