সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসক আইসোলেশনে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসককে হোম কোয়ারেন্টিন থেকে হাসপাতালের আইসোলেশনে আনা হয়েছে। মঙ্গলবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে ওই চিকিতসককে অ্যাম্বুলেন্সে করে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে নিয়ে আসা হয়।
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র এ তথ্য নিশ্চিত করে বলেন, রাতে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। এরপর রাত ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি আইসোলশন সেন্টারে আছেন। তাকে অক্সিজেন দেওয়া হয়েছে।
এরআগে মঙ্গলবার সন্ধ্যায় আক্রান্ত সিলেটের এই চিকিৎসকের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছিলেন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল।
প্রসঙ্গত, গত রোববার (৫ এপ্রিল) সিলেটে করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রথম আক্রান্ত হিসেবে এই চিকিৎসককে সনাক্ত করা হয়। সেদিন রাতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর বরাত দিয়ে ওই রোগীর কোভিড-১৯ পজিটিভ পাওয়ার তথ্য জানান সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।
তখন তিনি জানান, আক্রান্ত চিকিৎসক বেশ কিছুদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। ৪ এপ্রিল শনিবার তার রক্তের নমুনা ঢাকায় প্রেরণ করলে ৫ এপ্রিল রোববার বিকেলে রিপোর্ট পজিটিভ আসার কথা জানানো হয়। তবে ওই রোগীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয় বলেও সে সময় জানান সিভিল সার্জন।
এদিকে সিভিল সার্জন সূত্রে জানা যায়, সিলেটে করোনায় আক্রান্ত হওয়া সেই চিকিৎসক রোগীর সংস্পর্শে এসেই সংক্রমিত হন।
উল্লেখ্য গত রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় সিলেটে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ওই চিকিৎসক। তিনি নগরীর হাউজিং এস্টেট আবাসিক এলাকার বাসিন্দা।
Related News
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতিRead More
পোশাকশিল্পে অস্থিরতায় দেশে বিনিয়োগে কোনো প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমের আদর্শ অনুসরণ করে দেশের দেশেরRead More



Comments are Closed