সিলেটে আইসোলেশনে চিকিৎসাধীন বৃদ্ধার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে করোনাভাইরাসের পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্যে নির্ধারিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধা মারা গেছেন।
সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে নয়টায় এই বৃদ্ধা মারা যান বলে হাসপাতাল সূত্রে জানা যায়। ৭৯ বছর বয়স্ক এই নারী শ্বাসকষ্ট ও কিডনি রোগে ভূগছিলেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এই নারী করোনার উপসর্গ নিয়ে মারা যাননি, মারা গিয়েছেন কিডনি রোগ ও শ্বাসকষ্টে।
স্বজনদের কাছে ওই নারীর মরদেহটি হস্তান্তর করা হয়েছে জানিয়ে এ চিকিৎসক জানান, করোনাভাইরাসে আক্রান্ত এমন কোন উপসর্গ না থাকায় তার মরদেহ আমরা পরিবারের কাছে হস্তান্তর করেছি। এছাড়াও আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনিও রোগীর বিস্তারিত শোনার পর করোনায় আক্রান্ত নন বলেই আমাদের নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, এর আগে ওই নারী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে কর্তব্যরত ডাক্তাররা চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে সোমবার দুপুরে শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শ্বাসকষ্ট, কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন।
Related News
পোশাকশিল্পে অস্থিরতায় দেশে বিনিয়োগে কোনো প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমের আদর্শ অনুসরণ করে দেশের দেশেরRead More
সিলেটে হত্যা-চেষ্টা মামলার আসামি ‘পল্টি রাসেল’ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হত্যা-চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাসেল মিয়া ওরফে ‘পল্টি রাসেলকে’ গ্রেফতার করেছেRead More



Comments are Closed