Main Menu

দেশের ১৫ জেলায় করোনা আক্রান্ত ১২৩

বৈশাখী নিউজ ডেস্ক: সর্বশেষ সরকারী হিসেব মতে সোমবার পর্যন্ত মোট ১২৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এরমধ্যে মারা গেছেন ১২ জন। দেশের ১৫টি জেলায় এখন পর্যন্ত করোনারোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. আবুল কালাম আজাদ।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, এখন পর্যন্ত ১২৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গেছে। এর মধ্যে ১২১ জনের তথ্য আমার কাছে রয়েছে। এই ১২১ জন দেশের ১৫টি জেলার।

কোন জেলায় কতজন

ঢাকা মহানগর- ৬৪ জন
মহানগরে বাইরে ঢাকার বিভিন্ন উপজেলায়- ৪ জন
নারায়ণগঞ্জ- ২৩ জন
মাদারীপুর- ১১ জন
গাইবান্ধা- ৫ জন
চট্টগ্রাম- ২ জন
চুয়াডাঙ্গা- ১ জন
কুমিল্লা- ১ জন
কক্সবাজার- ১ জন
গাজীপুর- ১ জন
জামালপুর- ৩ জন
মৌলভীবাজার- ১ জন
নরসিংদী- ১ জন
রংপুর- ১ জন
শরিয়তপুর- ১ জন এবং
সিলেট- ১ জন

Share





Related News

Comments are Closed