নীলফামারীর ডোমারে ৩টি বাস পুড়ে গেছে
মোঃরিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলায় তিনটি বাস পুড়ে গেছে। এরমধ্যে উৎস হাসান এন্টারপ্রাইজ নামের একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। আর ডোমার ট্রাভেলস ও ডোমার শাপলা সমবায় সমিতি ১ নামের দুইটি বাসের আংশিক পুড়ে গেছে।
সোমবার ভোরে ডোমার বাসস্টান্ডে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। করোনাভাইরাসে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার কারণে বাসগুলো ডোমার বাসষ্টান্ডে গত কয়েকদিন হতে সারিবদ্ধভাবে দাঁড় করানো ছিল।
এলাকাবাসী ও শ্রমিকরা জানায়, মানুষ মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় ডোমার বাসষ্টান্ডে বাসে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রত এসে আগুন নিভিয়ে ফেলে। এতে একটি বাস সম্পূর্ণ পুড়ে যায়, আর দুইটি বাসের আংশিক পুড়ে যায়। তবে কিভাবে আগুন লাগে তার সঠিক কারণ এখনো জানা যায়নি।
ডোমার থানার অফিসার্স ইনচার্জ মো: মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, মশার কয়েল হতে আগুনের সুত্রপাত হতে পারে। তবে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।
Related News
হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ভাঙা কাঁচের আঘাতে আহত এক দিনমজুরেরRead More
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More



Comments are Closed