মদীনা মার্কেট জামে মসজিদের ইমামের ইন্তেকাল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মদীনা মার্কেট জামে মসজিদের ইমাম ও জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সহসভাপতি হাফিজ মাওলানা নূর উদ্দিন আহমদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
রোববার (৫ এপ্রিল) দিবাগত রাত পৌণে ১টায় তিনি নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। আজ সোমবার বাদ জোহর মদীনা মার্কেট জামে মসজিদে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তাঁর বসেয় হয়েছিল ৬৩ বছর। তিন স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাওলানা নূর উদ্দিন আহমদের বড় ছেলে হাফিজ মাওলানা হোসাইন আহমদ মাসুম জানান, তাঁর বাবা কয়েক মাস থেকে হৃদরোগে ভুগছিলেন। এ জন্য তিনি চিকিৎসাও নিচ্ছিলেন। এই অবস্থায় রোববার রাত ১২টা ৪৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তিনি জানান, তাঁর পিতা ১৯৮৪ সালে সিলেটের রানাপিং আরাবিয়া হোসাইনিয়া মাদরাসা থেকে কওমি মাদরাসার সর্বোচ্চস্তর দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। এরপর তিনি সিলেটের শেখঘাট কলাপাড়া জামে মসজিদ, বরইকান্দি কাজিরখলা জামে মসজিদ, লামাপাড়া বিলপাড় জামে মসজিদ ও সর্বশেষ ২০০৬ সাল থেকে মদীনা মার্কেট জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছিলেন।
মাওলানা নূর উদ্দিন আহমদের পৈতৃক নিবাস সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়ারাই গ্রামে। তাঁর পিতা মরহুম ওয়াজিদ উল্লাহ ও মাতা সবজান বিবি। তিনি নোয়রাই মাদরাসাতেও কিছুদিন শিক্ষকতা করেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed