সিলেটে স্বামীকে ভিডিওকলে রেখে স্ত্রীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জিন্দাবাজারস্থ কাজী ইলিয়াস এলাকায় লুবনা বেগম (২৩) নামে এক গৃহবধু আত্নহত্যা করেছেন। তিনি আমেরিকা প্রবাসী তৌহিদ আহমদ নিপু’র স্ত্রী।
রোববার (৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে কাজী ইলিয়াস এলাকার পলাশী ৩৮/এ বাসায় এ ঘটনা ঘটে। এসময় তিনি আমেরিকাতে অবস্থানরত স্বামী তৌহিদ আহমদ নিপু’র সাথে ভিডিও কলে কথা বলছিলেন বলেও জানা গেছে।
খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
প্রতিবেশীরা জানান, গত ২ বছর আগে আমেরিকা প্রবাসী তৌহিদ আহমদ নিপু’র সাথে বিয়ে হয় লুবনা’র। বিয়ের পর নিপু আমেরিকায় চলে যান। আগামী ঈদুল ফিতরে তার দেশে ফেরার কথা ছিলো। আত্মহত্যার সময় স্বামীর সাথে ভিডিও কলে কথা বলছিলেন লুবনা। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তিনি আত্মহত্যা করেন।
কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করেছি। ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় লাশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে স্বামীর সাথে জগড়া করে স্বামীকে ভিডিও কলে রেখেই তিনি আত্মহত্যা করেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর প্রকৃত কারন ময়না তদন্তের মাধ্যমে বুঝা যাবে।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed