সিলেটে ভারত ফেরত যাত্রী কোয়ারেন্টিনে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ভারত ফেরত এক যাত্রীকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালালে আইসোলেশন ওয়ার্ডের কোয়ারেন্টিনে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে তাকে সেখানে ভর্তি করা হয়।
তিনি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা- সেটি পরীক্ষার জন্য আজ শনিবার তার রক্তের নমুনা ও মুখের লালা ঢাকায় পাঠানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিছুর রহমান (রোগ নিয়ন্ত্রণ) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৩৫ বছরের এই যাত্রী শুক্রবার সন্ধ্যায় বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তার বাড়ি সিলেটে। শনিবার ভোরে সিলেট এসে পৌঁছান। এরপরই তাকে শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টারে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
যদিও প্রাথমিক পরীক্ষায় তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই। যেহেতু পরিস্থিতি খারাপ এজন্য তাকে বাসার কয়ারেন্টাইনে না রেখে সোজা হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানান তিনি।
এদিকে- সিলেটে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন আরো দুই নারী। সর্দি-কাশি থাকার কারনে তাদের হাসপাতাল কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed