ভারতে ‘মুসলিমদের দোষারোপ’, যুক্তরাষ্ট্রের ক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে তাবলিগ জামাতের একটি সমাবেশে যোগ দেয়া কিছু মুসলিমের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পরই করোনার বিস্তারে দেশটির মুসলিমদের দোষারোপ করছে ভারত সরকার। আর তাতে চরম ক্ষোভ প্রকাশ করেছন যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতাবিষয়ক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ স্যাম ব্রাউনব্যাক।
একইসঙ্গে তিনি এই দুঃসময়ে ‘দোষারোপের খেলা বন্ধ করে’ করোনার বিস্তার ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন।
গেল ২ এপ্রিল বৃহস্পতিবার তিনি এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।
করোনার বিস্তারে মুসলিমবিরোধী সাম্প্রদায়িক নীতি পরিহার করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে ব্রাউনব্যাক বলেন, ‘ভারতে কয়েকদিনে করোনায় সংক্রমণ বেড়ে যাওয়ার জন্য কোনও নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে সরকারের দায়ী করা উচিত নয়। আমরা জানি, এই ভাইরাসের প্রকৃত উৎসস্থল ঠিক কোথায়? আমরা জানি, এই ভাইরাস একটি মহামারি। গোটা পৃথিবী স্তব্ধ।’
তিনি বলেন, ‘কেবল একটি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর দোষ চাপিয়ে যে খেলা চলছে তা বন্ধ হওয়া প্রয়োজন। সরকারের প্রয়োজন এই নোংরা খেলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া।’
সব ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেদের মতো করে ধর্মীয় আচার পালন করুন এবং শান্তি বজায় রাখুন।’
ভারতে ২১ দিনের লকডাউন ঘোষণার আগে ১৩ থেকে ১৫ মার্চ নিজামুদ্দিন মসজিদে অনুষ্ঠিত তাবলিগের ওই অনুষ্ঠানে অংশ নেয়া অন্তত ১৩৪ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে।
বিশ্বের অনেক দেশের নাগরিক ও ভারতের বিভিন্ন প্রান্তের কয়েক হাজার মানুষ ৫টি ট্রেনে ভ্রমণ করে ওই তাবলিগে অংশ নিয়েছিল।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed