দেশে আরও ৯ জন করোনা রোগী শনাক্ত, মৃত্যু ২
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে নতুন আরো ৯ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ জন মারা গেছেন বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
শনিবার (৪ এপ্রিল) করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন লাইভ ব্রিফিং-এ তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৫৫৩ টি নমুনা সংগ্রহ করা হয়। যার মধ্যে ৪৪৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে ৯ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আইইডিসিআরে ৮ জনকে শনাক্ত করা হয়েছে। একজন ঢাকার বাইরের। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে।
ব্রিফিংয়ে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ জন মারা গেছেন। এক জনের বয়স ৯০ ও আরেক জনের বয়স ৬০ বছর। এই দুইজনের বিভিন্ন রোগ ছিল। এনিয়ে মোট মৃত্যুবরণ করেছেন ৮ জন। গত ২৪ ঘন্টায় চার জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট ৩০ জন সুস্থ হয়েছেন।বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩২ জন।
তিনি জানান নতুন ৯ জনের মধ্যে সংক্রমণ আছে এমন লোকের সংস্পর্শে এসে ৫ জন আক্রান্ত হয়েছেন। বাকি ২ জন বিদেশ থেকে দেশে এসেছেন। অপর দুজন কীভাবে সংক্রমিত হয়েছেন সে ব্যাপারে তথ্য পাওয়া যায়নি।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে তিনজনকে শনাক্ত করা হয়। তখন বলা হয়, এই তিনজনের মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন; তাদের কাছ থেকে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত দেশে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ১৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটে।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।
গত ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২০৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত মরণঘাতী এ ভাইরাসে ১১ লাখ ১৮ হাজারের মতো মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৫৯ হাজার ১৫৯ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লাখ ২৮ হাজারের বেশি মানুষ।
বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে। সবশেষ হিসাবে করোনায় বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৭০ জন। মারা গেছেন ৮ জন। এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩০ জন।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed