ইতালিতে করোনায় তৃতীয় বাংলাদেশির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে ইতালিতে আরও এক বাংলাদেশি মারা গেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় মিলান শহরের সান পাওলো হাসপাতালে তার মৃত্যু হয়। এ নিয়ে ইতালিতে করোনায় ৩ বাংলাদেশি মারা গেলেন।
জানা গেছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ইতালির মিলান শহরে থাকতেন। করোনায় আক্রান্ত হওয়ার পর সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
৪৬ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি কুমিল্লায়। তার মৃত্যুতে মিলান শহরে প্রবাসী বাঙালিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ইতালিতে নভেল করোনাভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৩৫ জন।
দেশটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৮ হাজারের বেশি কভিড-১৯ এর রোগী।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed