জুমার নামাজ নিয়ে ইফার অনুরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার (৩ এপ্রিল) জুম্মার নামাজে দেশের সব মসজিদে বাংলা বয়ানকে নিরুৎসাহিত করে শুধু সংক্ষিপ্ত খুতবা ও ফরজ নামাজ পড়ার আহবান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
পাশাপাশি নামাজের সময় কাতারে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, করোনা সংক্রমণ রোধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। তাই নামাজের আগে বাংলা বয়ান না দিয়ে শুধু সংক্ষিপ্তভাবে খুতবা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।
বয়স্ক মুসুল্লিসহ যে কোনI বয়সের মুসল্লি যাদের হাঁচি-কাশি, জ্বর কিংবা গলা ব্যথা রয়েছে তাদের জুম্মার নামাজসহ সব নামাজ বাসায় পড়তে বলা হয়েছে। পাশাপাশি যে কোনI রোগে আক্রান্তদের মসজিদে না যাওয়ারও পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
মুসল্লিদের ফরজ নামাজ ছাড়া সুন্নাত ও নফল নামাজ বাসায় পড়তে আহবান জানানো হয়েছে। করোনা সংক্রমণ রোধে এরই মধ্যে বিশ্বের অনেক মুসলিম দেশে মসজিদে নামাজ বন্ধ রাখা হয়েছে।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed