দেশে আরো ৫ জন করোনা রোগি শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে নতুন করে আরও ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬১ জনে।
শুক্রবার (৩ এপ্রিল) করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি জানান, বর্তমানে দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৬১ জনের শরীরে, এদের মধ্যে মারা গেছেন ছয়জন। তিনি আরো জানান, দেশে এখন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে ২৪৮ জন। সর্বমোট কোয়ারেন্টাইনে আছে ৬৪ হাজার।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরীক্ষা করা খুবই জরুরি। সবাই পরীক্ষা করতে আসবেন। এতে নিজেদের পাশাপাশি পরিবারকেও সুরক্ষা দিতে পারবেন।
প্রাইভেট হাসপাতালগুলোতে কাজ কম হচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, এ সময়ে পিছপা হওয়া উচিত না।
পরে ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) দেশে ২০-২২টি জেলা বাদে বাকি জেলাগুলোতে ৫১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে পাঁচটি নমুনা করোনা পজেটিভ হয়েছে।
ব্রিফিংয়ে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত কারও মৃত্যু হয়নি, অর্থাৎ মৃতের সংখ্যা ৬ জনই রয়েছে। নতুন শনাক্ত ৫ জনসহ মোট আক্রান্ত ৬১ জনের মধ্যে এরই মধ্যে সেরে উঠেছেন ২৬ জন। আর চিকিৎসাধীন আছেন ২৯ জন। এদের মধ্যে হাসপাতালে ২২ জন এবং বাড়িতে পূর্ণ পর্যবেক্ষণে আছেন ৭ জন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে তিনজনকে শনাক্ত করা হয়। তখন বলা হয়, এই তিনজনের মধ্যে দুজন ইতালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন; তাদের কাছ থেকে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত দেশে ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ১৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটে।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ লাখ ১৫ হাজার ৪৬৬ জন। প্রাণ হারিয়েছেন ৫৩ হাজার ১৯০ জন এবং আক্রান্তদের ২ লাখ ১২ হাজার ২২৯ জন সুস্থ হয়েছেন।
এ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৬৬ জন এবং মারা গেছেন ৬ হাজার ৭৫ জন।
মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৯১৫ জনের। এছাড়া আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ২৪২ জন।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed