দেশে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬ জনে। করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত আরও তিনজন রোগী শনাক্ত হয়েছেন। ফলে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৪ জন।
বুধবার (১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
এর আগে মঙ্গলবার আইইডিসিআর জানায়, দেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫১ জনের শরীরে। এরমধ্যে পাঁচজন মারা গেছেন, ২৫ জন সুস্থ হয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন ২১ জন।
অনলাইন সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা স্বাস্থ্যসেবার মান উন্নত করছি। সারাদেশে ভেনটিলেটার বসাচ্ছি। এছাড়া কোভিড-১৯ পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও বাড়ানো হচ্ছে।
তিনি আরও জানান, ‘ঢাকা থেকে যারা গ্রামে গেছেন তারাই বেশি ঘোরাফেরা করছেন। আপনারা ঘোরাফেরা করবেন না। নিজেরা সচেতন হোন। অন্যদের জন্য ঝুঁকির কারণ হবেন না।
এ সময় তিনি বেসরকারি ডাক্তারদের চেম্বার ও ক্লিনিকগুলোতে নিয়মিত বসার জন্য এবং রোগীদের সেবা দেওয়ার জন্য অনুরোধ করেন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৮ লাখ ৫৮ হাজার ৬৬৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪২ হাজার ১৫১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৮ হাজার ৯৯ জন।
বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬ লাখ ৩৮ হাজার ৪১৯ জন। এদের মধ্যে ৬ লাখ ৫ হাজার ৫২১ জনের অবস্থা স্থিতিশীল এবং ৩২ হাজার ৮৮৯ জনের অবস্থা গুরুতর।
এখন পর্যন্ত এ ভাইরাস সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৫৩০ জন এবং মারা গেছেন ৩ হাজার ৮৮৯ জন।
শনাক্তের সংখ্যার দিক থেকে এর পরের অবস্থানে রয়েছে ইতালি। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৭৯২ জন এবং মৃতের সংখ্যা ১২ হাজার ৪২৮ জন।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed