Main Menu

খোঁজ মিলেছে করোনায় আক্রান্ত প্রথম রোগীর

আন্তর্জাতিক ডেস্ক: বিশেষজ্ঞরা করোনাভাইরাসের ওষুধ তৈরির জন্য করোনায় আক্রান্ত প্রথম রোগীকে খুঁজছিলেন। তাদের ধারণা, ‘পেশেন্ট জিরো’ রোগীকে ভালভাবে পরীক্ষা করলে প্রতিরোধের উপায় এবং ওষুধ বের করা সহজ হবে। অবশেষে মিলেছে সেই পেশেন্ট জিরো রোগী।

প্রথম করোনায় আক্রান্ত হয়েছিলেন চীনের হুবেই প্রদেশের ৬৭ বছর বয়সী নারী ওয়েই গুইশিয়ান। তিনি চীনের উহান শহরের বাজারে চিংড়ি মাছ বিক্রি করতেন।

গত বছর ১০ ডিসেম্বর হুনান সি ফুড মার্কেটে চিংড়ি বিক্রি করার সময় অসুস্থ হয়ে পড়েন ওয়েই গুইশিয়ান। প্রথমে ফ্লুয়ের মতো উপসর্গ নিয়ে স্থানীয় একটি হাসপাতালে যান তিনি। সেখানে চিকিৎসার পরও তিনি ক্রমশ দুর্বল হতে থাকেন।

এর দুদিন পর উহানের ইলেভন্থ হাসপাতালে যান। সেখানেও ধরা পড়েনি এই করোনাভাইরাস। ১৬ ডিসেম্বর ওই অঞ্চলের সবচেয়ে বড় উহান ইউনিয়ন হাসপাতালে চিকিৎসার জন্য যান গুইশিয়ান। আর সেই হাসপাতালেই তাকে বলা হয় যে, শরীরে কঠিন রোগ বাসা বাঁধছে।

এরপরই ওই হাসপাতালে বাড়তে থাকে রোগীর সংখ্যা, যাদের সবার শরীরেই গুইশিয়ানের মতো একই ধরনের উপসর্গ।

ডিসেম্বরের শেষের দিকে ওয়েই গুইশিয়ানকে কোয়ারেন্টিনে রাখা হয়। তাকে পরীক্ষা করে তার শরীরে মেলে করোনাভাইরাসের উপস্থিতি। সে সময় ডাক্তারদের ধারণা, উহানের ওই সামুদ্রিক খাবার বিক্রির মার্কেট থেকেই ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

Share





Related News

Comments are Closed