লন্ডনে করোনায় আরো এক সিলেটীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরেক সিলেটীর মৃত্যু হয়েছে। তার নাম মো. সোহেল আহমেদ (৫০)। তার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি গ্রামে।এ নিয়ে লন্ডনে ৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
রবিবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে লন্ডনের এনফিল শহরের একটি হাসপাতালে তিনি মারা যান।
সোহেল আহমদের বোনের স্বামী মো.আব্দুল হালিম জানান, নিহত সোহেল দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছিলেন। সপ্তাহখানেক আগে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন থাকা অবস্থায় তার শরীরে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ চার ছেলে রেখে গেছেন।
সোমবার (৩০ মার্চ) সকালে বরইকান্দি গ্রামের প্রবীণ মুরুব্বি গেদা মিয়া বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed