যুক্তরাষ্ট্রে আরও ৫ বাংলাদেশির মৃত্যু!
বৈশাখী নিউজ ডেস্ক: নিউ ইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জন বাংলাদেশি মারা গেছেন। এদের দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ থানার রণকেলী গ্রামে, একজনের যশোরে এবং অন্য আরেকজনের বাড়ি ফরিদপু্রে।
সবার পরিচয় জানা গেলেও পারিবারিক আপত্তির ফলে তাদের নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। এ নিয়ে নিউ ইয়র্কে করোনায় ১৮ জন বাংলাদেশির মৃত্যু ঘটেছে বলে জানা গেছে।
এ দিকে শুধু নিউ ইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৬৪৮ জন। এদের মধ্যে মারা গেছেন ৯৬৫ জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মারা গেছে ২৪৮৪ জন। আক্রান্তের সংখ্যা প্রায় ১ লাখ ৪২ হাজার ৪ জন। এ সংখ্যা প্রতি ঘণ্টায় পরিবর্তন হচ্ছে।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed