Main Menu

আলিবাবার ৩ লাখ মাস্ক পৌঁছেছে ঢাকায়

বৈশাখী নিউজ ডেস্ক : করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে দেওয়া চীনভিত্তিক ই-কমার্স জায়ান্ট আলিবাবার মেডিক্যাল সরঞ্জামবাহী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

ঢাকায় অবস্থিত চীনের দূতাবাস জানায়, রোববার (২৯ মার্চ) দুপুর সোয়া ২টার পর বিমানটি এসে পৌঁছায়। পরে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) ইয়ান হুয়ালং আলিবাবার পাঠানো মাস্ক ও অন্যান্য জিনিস বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের হাতে তুলে দেন।

জানা গেছে, আলিবাবার পক্ষ থেকে দেওয়া এই চালানে রয়েছে ৩০ হাজার পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই), ৩০ হাজার করোনা শনাক্তকরণ কিট ও তিন লাখ মাস্ক। এর মধ্যে দুই লাখ ৭৫ হাজার সার্জিক্যাল মাস্ক ও ৩০ হাজার এন৯৫ মাস্ক।

এর আগেও শুক্রবার (২৭ মার্চ) করোনা সনাক্তকরণে ৩০ হাজার কিট বাংলাদেশ সরকারকে দেওয়া হয় আলিবাবার পক্ষ থেকে।

Share





Related News

Comments are Closed