দেশের স্বাস্থ্যসেবার মান নিয়ে আজহারীর স্ট্যাটাস
বৈশাখী নিউজ ডেস্ক: নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে করোনার সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক একটি স্ট্যাটাস দেন সময়ের আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী।
তিনি বলেন, সব সালাত ঘরে জামাতে আদায় করেছি। বর্তমান সময় এর চেয়ে ভালো কাজ আর হতে পারে না। ‘তাই সবাইকে বলছি– প্লিজ প্লিজ সবাই ঘরে থাকুন। এটিই এখন সবচেয়ে বড় মহৌষধ
তিনি বলেন, চীন, ইতালি ও স্পেনের মতো উন্নত বিশ্বের দেশগুলো যখন করোনা সামলাতে কুপোকাত, ঠিক তখন বাংলাদেশের কথা চিন্তা করলে ভয়ে বুকটা কেঁপে ওঠে।
আজহারী বলেন, স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত প্রোটেকটিভ ইকুইপমেন্ট নেই। হাসপাতালগুলোতে করোনার উপসর্গ নিয়ে অনেকে মারা যাচ্ছেন। পর্যাপ্ত টেস্টিং কিট না থাকায় টেস্ট করার সুযোগ মিলছে না। আইইডিসিআরের ম্যানপাওয়ার সংকট।
তিনি বলেন, গতকাল করোনায় মারা যাওয়া রোগীকে যে চিকিৎসক চেকআপ করেছিলেন, সেই ডাক্তার এখন করোনায় আক্রান্ত। এই হলো বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান।
‘চিকিৎসক যদি আক্রান্ত হন, তা হলে বিষয়টি কতটা অ্যালার্মিং ভাবতে পারেন? উনি এর মধ্যে যত রোগী দেখেছেন, যত প্রেসক্রিপশন লিখেছেন, সেই প্রেসক্রিপশন নিয়ে যত ফার্মেসিতে রোগীরা গেছেন সব জায়গায় ছড়িয়ে পড়েছে এ প্রাণঘাতী ভাইরাস।’
তাই নিজের জন্য, নিজের পরবর্তী প্রজন্ম ও নিজের জাতির জন্য সবাইকে নিরাপদ রাখার আহ্বান জানান এ বক্তা।
Related News
এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৬-এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তাRead More
চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে সারা দেশে চার দিনRead More



Comments are Closed