সুনামগঞ্জে শ্রমজীবী পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ
সুনামগঞ্জ প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধ ও ঝুঁকি মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিত চার শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করেছে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ।
শনিবার বেলা ১১টায় জেলা স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে এ ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ প্রত্যেক সুবিধাবঞ্চিত কর্মহীন পরিবারের সদস্যদের হাতে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডালসহ ত্রাণ সহায়তা তুলে দেন।
এ সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র সভাপতি খায়রুল হুদা চপল, চেম্বার অব কমার্স’র পরিচালকবৃন্দ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed