যুক্তরাজ্যের নাগরিকদের ঢাকা ছাড়ার পরামর্শ
বৈশাখি নিউজ ডেস্ক: নভেল করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণের শঙ্কায় যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ যুক্তরাজ্য হাইকমিশন।
ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশন শুক্রবার দুপুরে তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘বাংলাদেশে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের উদ্দেশ্যে বলছি, ঢাকা থেকে লন্ডন ও ম্যানচেস্টারে বিমানের ফ্লাইট এখনো সচল আছে। আমরা আপনাকে যুক্তরাজ্য ফিরে যাওয়ার উপদেশ দিচ্ছি।’
এদিকে ঢাকায় মার্কিন দূতাবাস বাংলাদেশ ছাড়তে আগ্রহী সে দেশের নাগরিকদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে। ঢাকায় মার্কিন দূতাবাস তাদের ওয়েবসাইটে শুক্রবার এ তথ্য জানিয়েছে।
মার্কিন দূতাবাস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘বাংলাদেশ ছেড়ে যেতে আগ্রহী যুক্তরাষ্ট্রের নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য ফ্লাইটের ব্যবস্থা করতে দূতাবাস সার্বক্ষণিকভাবে কাজ করছে। ফ্লাইটের তারিখ ও সময়ের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য এখনো আমরা জানি না। আমরা ওই তথ্য পাওয়া মাত্র আপনাদের জানিয়ে দেব।’
এরআগে গত বুধবার ও বৃহস্পতিবার আলাদা তিনটি ফ্লাইটে ভুটান ও মালয়েশিয়ার সাড়ে তিনশ নাগরিক বাংলাদেশে ছেড়ে গেছেন।
উল্লেখ্য, এখন পর্যন্ত বাংলাদেশে ৪৮ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৫ জনের।
Related News
ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালু ৭ নভেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে আবারও নিয়মিত ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছেRead More
এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৬-এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তাRead More



Comments are Closed