কমলগঞ্জে পুলিশের বাজার মনিটরিং
কমলগঞ্জ (মৌলভীবাাজর) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে করোনো ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামানের নেতৃত্বে কমলগঞ্জ থানা ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যবৃন্দ বৃহস্পতিবার ভানুগাছ, শমশেরনগরসহ বিভিন্ন হাটবাজারে বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় করোনো ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব তৈরিতে সাধারণ মানুষকে বিনা কারণে ঘর থেকে বের হওয়া রোধ ও বিদেশ ফেরত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে এক যোগে কাজ করার আহবান জানানো হয়।
জরুরী প্রয়োজন ছাড়া অহেতুক জনগণ যেনো বাইরে এলে কঠোর ভাবে আইন প্রয়োগ করা হবে বলে জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক অরুপ কুমার চৌধুরী, বণিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও পুলিশ সদস্যবৃন্দ।।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed