করোনা চিকিৎসায় না বলতে পারবে না হাসপাতাল
বৈশাখী নিউজ ডেস্ক : দেশের সরকারি-বেসরকারি কোনো হাসপাতাল করোনা ভাইরাস আক্রান্ত কোনো রোগীকে চিকিৎসা প্রদানে অস্বীকৃতি জানাতে পারবে না। এছাড়া করোনা ভাইরাস আক্রান্ত রোগীকে পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) পরিধান করা চিকিৎসকের কাছে পাঠাতে বলা হয়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আমিনুল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনার বলা হয়, সরকারি- বেসরকারি সব হাসপাতাল কর্তৃপক্ষ-চিকিৎসক কোনো রোগীকে চিকিৎসা প্রদানে অস্বীকৃতি জানাতে পারবেন না। যদি কোনো রোগীর করোনা ভাইরাসের লক্ষণ থাকে, তবে প্রথম চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেবেন এবং প্রয়োজনে পিপিই প্রদানকৃত দ্বিতীয় চিকিৎসকের কাছে প্রেরণ করবেন এবং তিনি পিপিই পরিহিত অবস্থায় কোনো রোগীর চিকিৎসাসেবা প্রদান করবেন।
নির্দেশনায় আরও বলা হয়, জেলা পর্যায়ে হাসপাতাল এবং তদূর্ধ্ব সব হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স করোনা আক্রান্ত রোগী পরিবহনের কাজে (ড্রাইভার ও পিপিইসহ) নির্দিষ্ট করতে হবে এবং ওই অ্যাম্বুলেন্সটি কোনোভাবেই সাধারণ রোগী পরিবহনের কাজে ব্যবহার করা যাবে না।
Related News
সিলেটে ডেঙ্গুতে প্রাণ গেল বৃদ্ধার. নতুন আক্রান্ত ৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। মৃত ছলিমা বেগমRead More
ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৭১
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যুRead More



Comments are Closed