করোনা প্রতিরোধে বিশ্বনাথে দোকানপাট বন্ধ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার সকল দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুজ্জামান এই আদেশ জারি করেন।
মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জানান, করোনাভাইরাসের কারণে গণজমায়েত এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোকানপাঠ বন্ধ থাকবে। একই সাথে খাবার হোটেল, শপিংমলগুলোও বন্ধ থাকবে। তবে মুদি দোকান, কাঁচা বাজার এবং ঔষধের দোকান খোলা থাকবে। এক সঙ্গে দুইজনের বেশি চলাচল করতে পারবেন না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সভা-সমাবেশ এবং গণজমায়েত বন্ধ থাকবে।
তিনি আরো বলেন, সকলের সহযোগিতা নিয়ে করোনাভাইরাস মোকাবেলা করতে চাই। তাই সবাইকে ঘরে থাকার অনুরোধ জানান তিনি।
এর আগে উপজেলা সদরের মাইকিং করে জানানো হয়, ২৫ মার্চ বুধবার দুপুর থেকে উপজেলার সকল দোকানপাঠ বন্ধ থাকবে। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed