সিলেট ছাড়া সকল রুটে বিমানের ফ্লাইট বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক : দেশের ভেতরে ৩১ মার্চ পর্যন্ত ছয়টি রুটের সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুধু সিলেট রুটে কয়েকটি ফ্লাইট পরিচালনা করবে বিমান।
রবিবার (২২ মার্চ) রাতে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোকাব্বির হোসেন জানান, ২৫ মার্চ থেকে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। ২৬ মার্চ থেকে ঢাকা-যশোর, ঢাকা-রাজশাহী, ঢাকা-সৈয়দপুর রুটের সব ফ্লাইট বন্ধ থাকবে। ২৭ মার্চ থেকে ঢাকা-বরিশাল রুটের সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
মোকাব্বির হোসেন বলেন, ‘ঢাকা-সিলেট রুটের সব ফ্লাইট বাতিল করেনি বিমান। এই রুটে কেবল ২৫ মার্চ থেকে দুটি (বিজি ৬০১ ও ৬০২) ফ্লাইট, আর ২৯ ও ৩০ মার্চের দুটি ফ্লাইট (বিজি ৪০১ ও ৪০২) বাতিল করা হয়েছে।’
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed