রেলের অগ্রিম টিকিট এখন থেকে ৫ দিন আগে
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাস আতঙ্ক ট্রেনের অগ্রিম টিকেট ১০ দিনের পরিবর্তে ৫ দিন আগে দেবার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রণালয়। এছাড়াও করোনা ভাইরাসের কারণে ট্রেন চলাচলে কিছুটা সতর্কতার পথে যাচ্ছে রেলকর্তৃপক্ষ। এত দিন আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট ১০ দিন আগে থেকে বিক্রি করা হতো। সোমবার (২৩ মার্চ) থেকে তা পাঁচ দিনে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে ট্রেনের অগ্রিম টিকিট সংগ্রহ করা যেত ১০ দিন আগে থেকে। কিন্তু ২২ মার্চ রোববার রেলমন্ত্রী সহ রেলের শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের কারণে কোন অবস্থায় ট্রেনের চলাচল কমিয়ে ফেলার প্রয়োজন হলে অগ্রিম টিকিটের টাকা ফেরত দিতে হবে। তাই ১০ দিন আগে অগ্রিম টিকিট বিক্রি হলে তা কিছুটা ঝামেলা হয়ে যাবে। তাই অগ্রিম টিকিট বিক্রির সময়সীমা কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
রেলের এক কর্মকর্তা জানান, করোনা আতঙ্কে ট্রেনে মানুষ যাচ্ছে কম, ফলে গত ২-৩ দিনে ট্রেনের যাত্রী এবং কিছুটা আয় কমেছে। সেজন্যই সিদ্ধান্ত হয়েছে এখন থেকে পাঁচ দিন আগের অগ্রিম টিকিট বিক্রি করার।
বৈঠক সূত্রে জানা গেছে, এ পরিস্থিতিতে কিছু মেইল ও লোকাল ট্রেনের চলাচল কমিয়ে দেওয়া যায় কি না, সে বিষয়ে আলোচনা হয়। তবে ট্রেন বন্ধ করার মতো সিদ্ধান্ত সরকারের শীর্ষ পর্যায় থেকে না এলে তা সম্ভব নয় বলে এর জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত হয়।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed