লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক-হিউম্যান হলারের সংঘর্ষে আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই দুইজনসহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাড়িয়েছে, যাদের মধ্যে ১৪ জনের নাম জানা গেছে।
শনিবার (২১ মার্চ) রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রাম অভিমুখী লবণবাহী একটি ট্রাকের সংঘর্ষে বিপরীত দিক থেকে আসা হিউম্যান হলারটির (স্থানীয়ভাবে ম্যাজিক গাড়ি নামে পরিচিত) মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাস্থলে ১০ জন এবং আমিরাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজনের মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম জানান, রাতে ১৩ জনের মৃত্যুর পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো তিনজনের মধ্যে আরও দুইজন মারা গেছে।
নিহতরা সবাই হিউম্যান হলারের যাত্রী ছিলেন বলে জানান তিনি।
চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, রাত পৌনে একটার দিকে আহত তিনজনকে আনার পর নবী হোসেন ও সৈয়দ হোসেনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাইফুল ইসলাম নামে ৩০ বছর বয়েসী আরেকজনের চিকিৎসা চলছে।
নিহত অন্যরা হলেন- জসীম উদ্দিন (২৮), বেলাল হোসেন (১৭), মো. বাদশা (৩৮), আব্দুছ ছালাম (৭০), সিরাজুল ইসলাম মিস্ত্রী (৪০), মো. রুবেল (২০), মো. জহির (২৮), মো. এনাম (৪৫), আব্দুল রশিদ (৬৫), আব্দুর রশিদ (৫০), হিউম্যান হলারের চালক মো. ফরহাদ (২৫), চালকের সহকারী মো. সুমন (১৫)।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed