এইচএসসি পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ এড়াতে এ বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) ও সমমানের পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড। এ কারণে প্রবেশপত্র বিতরণের সময়ও স্থগিত করা হয়েছে।
এপ্রিলের প্রথম দিন থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা ছিল। শনিবার (২১ মার্চ) সব বোর্ডের চেয়ারম্যানরা সভা করে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক।
তিনি এ বিষয়ে জানান, ‘করোনাভাইরাসের কারণে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার পরীক্ষা পেছানোর এ প্রস্তাব আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব-কমিটি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।’
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে, সোমবার (২৩ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে এইচএসসি পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আগামী ১ এপ্রিল বাংলা (অবশ্যিক) প্রথমপত্র দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে শিগগিরই নতুন সূচি প্রকাশ করবে আন্তঃশিক্ষা বোর্ড।
Related News
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More



Comments are Closed