জাবিতে মঞ্চস্থ হল ‘প্রথম পার্থ’
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বুধবার (১৮ মার্চ) ‘প্রথম পার্থ’ নাটক মঞ্চস্থ হয়েছে।
জাবির বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা (৪৭ তম ব্যাচের) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ায়ে নাটকটি মঞ্চস্থ করেন।
বুদ্ধদেব বসু তার ‘প্রথম পার্থ’ নাটকে বীর কর্ণের নিঃসঙ্গতা বোধ ফুটিয়ে তুলেছেন। বুদ্ধদেব বসু জন্মের কয়েক ঘন্টা পরেই তাঁর মাকে হারান। অল্পদিনের মধ্যেই বাবাকেও। বেড়ে উঠার সময় বুদ্ধদেব বসু আর সবার মতো স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠার সুযোগ পায়নি। একারণে তিনি তার ব্যক্তিগত জীবনে নিঃসঙ্গতা বোধ করতেন এবং মহাভারতীয় চরিত্র কর্ণের মধ্যে সেই নিঃসঙ্গতার ছাপ গভীরভাবে অনুভব করে রচনা করেন ১৯৭০ সালে নাটক ‘প্রথম পার্থ’।
প্রথম পার্থে বর্ণিত হয়েছে মূলত কুরুক্ষেত্র যুদ্ধের আগেরদিন বিকালের ঘটনা। যেখানে কর্ণের পরিচয় প্রকাশ করে কুন্তী এবং মাতৃত্বের অধিকার নিয়ে তাকে কৌরবদের হয়ে যুদ্ধে অংশগ্রহণ না করার জন্য বলে। কিন্তু কর্ণ কুন্তীকে ফিরিয়ে দেয়। দ্রৌপদীও আসে কর্ণের কাছে তাকে যুদ্ধ থেকে ফেরাতে, পান্ডবদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ না করতে। যেই দ্রৌপদীকে কর্ণ ভালোবাসতো তাকেও ফিরিয়ে দেয় কর্ণ। কৃষ্ণ বলেছেন এই যুদ্ধে পান্ডবদেরই জয় হবে, তবু নিশ্চিত পরাজয় জেনেও কর্ণ যুদ্ধ করার সিদ্ধান্ত থেকে পিছুপা হয়না।
নাটকটি পরিচালনা করেছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৪ তম আবর্তের শিক্ষার্থী দীপঙ্কর চক্রবর্তী।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed