বিমানের আরও ৯ ফ্লাইট বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটের ৮টি ফ্লাইট ও নেপালের কাঠমান্ডুগামী একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোকাব্বির হোসেন।
ফ্লাইট বাতিলের কারণ না জানালেও সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে এসব রুটে চরম যাত্রী সঙ্কট দেখা দিয়েছে। তাই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে।
বিমানের সিইও মোকাব্বির জানান, ২১ মার্চের যশোর, সৈয়দপুর, রাজশাহী, কক্সবাজারের একটি করে ফ্লাইট, ১৯ মার্চের চট্টগ্রামের একটি ফ্লাইট, ১৯ ও ২০ মার্চের সিলেটের ফ্লাইট এবং ২২ মার্চের কাঠমান্ডুর ফ্লাইট বাতিল করা হয়েছে।
তিনি আরও জানান, আমরা ২২ মার্চের কাঠমান্ডু ফ্লাইটের যাত্রীদের ১৯ মার্চ মার্চের ফ্লাইটে যাওয়ার অনুরোধ করছি।
সম্প্রতি স্ব স্ব দেশের নিষেধাজ্ঞার কারণে ওমানের মাস্কাট ও মালয়েশিয়ার কুয়ালালামপুরের ফ্লাইট বন্ধ ঘোষণা করে বিমান।
Related News
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More
রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজRead More



Comments are Closed