ইউরোপ থেকে ফিরলেন আরও ৯৫ বাংলাদেশী
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত ইউরোপের বিভিন্ন দেশ থেকে ৯৫ বাংলাদেশির আরেকটি দল সোমবার সন্ধ্যায় দেশে ফিরেছেন।
তাদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট নিষেধাজ্ঞার পরও সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটিতে মোট ২৯৩ বাংলাদেশি যাত্রী ছিলেন।
তাদের মধ্যে ৬৮ জন ইতালি এবং ২৭ জন ইউরোপের অন্যান্য দেশ থেকে ফিরেছেন বলে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান জানিয়েছ্নে।
বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ ডা. শাহরিয়ার সাজ্জাদ জানান, ইউরোপ থেকে ফেরা ৯৫ জনকে স্ক্রিনিংয়ের পর কোয়ারেন্টাইনে রাখার জন্য সরাসরি আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
আজকের ফিরে আসাদের নিয়ে সোমবার পর্যন্ত গত তিন দিনে ৫১২ বাংলাদেশি ইউরোপ থেকে ফিরেছেন। তাদের মধ্যে ইতালি থেকে এসেছেন ৪৮৫ জন।
এদিকে, দেশে সোমবার করোনাভাইরাসে আক্রান্ত দুই শিশুসহ নতুন তিন রোগী শনাক্ত করার ঘোষণা দেয়া হয় এবং জানানো হয় যে ভাইরাসটি স্থানীয়ভাবে ছড়ানো শুরু করেছে।
এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসের আটজন রোগী পাওয়া গেছে।
করোনাভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বিশ্বব্যাপী সোমবার পর্যন্ত ৬ হাজার ৫১৬ জনে দাঁড়িয়েছে। এটি এখন পর্যন্ত বিশ্বের ১ লাখ ৬৯ হাজার ৫৫২ ব্যক্তিকে আক্রান্ত করেছে। তাদের মধ্যে ৮৫ হাজার ২৮৩ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং এদের মধ্যে ৫ হাজার ৯২১ জনের (বা ৭ শতাংশ) অবস্থা গুরুতর।-ইউএনবি
Related News
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More
রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজRead More



Comments are Closed