ইবিতে বঙ্গবন্ধু পরিষদ অফিসার ইউনিটের কমিটি
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু পরিষদ অফিসার ইউনিটের নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকালে সংগঠনের নতুন সভাপতি উপ-রেজিস্ট্রার আব্দুল হান্নান ও সাধারণ সম্পাদক সহকারী রেজিস্ট্রার শাহানুর আলম কেরামত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ১০১ সদস্য বিশিটি নতুন এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সাইফুল আলম, মনিরুল ইসলাম, আনোয়ার হোসেন স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, কোষাধ্যক্ষ রুহুল আমীন বিশ্বাস, প্রচার সম্পাদক তারেক মাহমুদ হোসেন, দপ্তর সম্পাদক শফিউল ইসলাম খান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম ঝন্টু, আন্তর্জাতিক সম্পাদক রোজদার আলী রূপম, মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা, সাংস্কৃতিক সম্পাদক আল-আমিন হিরক, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম ডাবলু, আইন বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক বকুল হোসেন ও ধর্ম বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী প্রমুখ।
এবিষয়ে বঙ্গবন্ধু পরিষদ অফিসার ইউনিটের নতুন সভাপতি ও ইবি শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বলেন, “বিশ্ববিদ্যালয়ে যাতে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন হয় এ লক্ষমাত্রা নিয়ে বঙ্গবন্ধু পরিষদ অফিসার ইউনিট কাজ করে যাবে। এছাড়াও আমাদের জননেত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের জন্য যে ভিসি নিয়োগ দিবেন তার সাথে থেকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবো।”
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed