সাংবাদিক নির্যাতনে ৩ ম্যাজিস্ট্রেট প্রত্যাহার
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে মধ্যরাতে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার ঘটনায় অভিযুক্ত ৩ সহকারী কমিশনার মো. নাজিম উদ্দিন, রিন্টু বিকাশ চাকমা ও এস এম রাহাতুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে কর্মরত এই সহকারী কমিশনারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পরবর্তী পদায়নের জন্য ন্যস্ত করা হয়।
কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজুর রহমান তিনজনকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসন কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব নাজিম উদ্দিনের নেতৃত্বে এই ৩ সহকারী কমিশনার ১৩ মার্চ শুক্রবার মধ্যরাতে সাংবাদিক আরিফুল ইসলামকে জোর করে ধরে এনে নির্যাতন করে মাদকদ্রব্য রাখার মিথ্যে অভিযোগে এক বছরের সাজা দিয়ে জেলে পাঠান। পরে ১৫ মার্চ রোববার জামিনে মুক্ত হয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed