সিলেটে কোয়ারেন্টাইনে থাকা ৩ জনই শঙ্কামুক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকা তিন জনই শঙ্কামুক্ত। তাদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোন লক্ষণ পরিলক্ষিত হচ্ছে না। তাই তাদেরকে আরো ২-১ দিন পর্যবেক্ষণ করে বাসায় পাঠানো হবে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকা তিনজনের অবস্থাই এখন স্থিতীশিল। তাদেরকে সাধারণ চিকিৎসা দেয়া হচ্ছে। আজ সোমবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে পরীক্ষার জন্য তাদের রক্তের নমুনা সংগ্রহ করার কথা ছিল। কিন্তু তাদের মধ্যে করোনা আক্রান্তের কোন লক্ষণ না থাকায় তাদের আর রক্ত পরীক্ষার প্রয়োজন হচ্ছে না।
প্রসঙ্গত, এর আগে সিলেটে আরব আমিরাত ফেরত এক পুরুষ ও সৌদি ফেরত এক মহিলাকে কোয়ারেন্টাইনে রাখা হয়। তবে তাদের মধ্যে করোনাভাইরাস না পাওয়ায় ছাড়পত্র দেওয়া হয়।
Related News
হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯১
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যুRead More
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬২
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশেRead More



Comments are Closed