কীভাবে ছড়ায় করোনা ভাইরাস? দেখুন ভিডিওতে
স্বাস্থ্য ডেস্ক: চীনে করোনা ভাইরাস প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে। কিন্তু চীনের বাইরে অন্যান্য দেশে ব্যাপক আকারে বাড়ছে আক্রান্ত ও মৃত মানুষের সংখ্যা। এতে বিশ্বব্যাপী তৈরি হয়েছে আতঙ্ক ও ভয়। করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৫১৫ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৫ হাজার ৮৩৯ জন। এর মধ্যে শুধু চীনেই মৃতের সংখ্যা ৩ হাজার ১৯৯। চীনের বাইরে মারা গেছে ২ হাজার ৬৪০ জন।
এ ভাইরাসে বিশ্বজুড়ে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৭৪৫। এর মধ্যে ৭৫ হাজার ৯৩৬ জন সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন। এছাড়া চীনে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮২৪। চীনের বাইরে আক্রান্ত ৭৫ হাজার ৭০৫ জন।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, করোনা ভাইরাস বয়স্ক ব্যক্তি এবং আগে থেকেই অসুস্থ এমন ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের অধিকাংশই বয়স্ক লোকজন।
ইতোমধ্যে করোনা ভাইরাসকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
কিন্তু কিভাবে ছড়ায় এ করোনা ভাইরাস? প্রথম ভাইরাস আক্রান্ত কোনও ব্যক্তির সংস্পষ্ট অন্যদেরও ছড়াতে পারে। এছাড়া হাঁচি, কাশি এমনকি বাতাসেও এ ভাইরাসের সংক্রমণ হতে পারে।
চলুন পাঠক ভিডিওতে দেখে নিই, কীভাবে ছড়াচ্ছে করোনা ভাইরাস।ভিডিওটি দেখতে এই লিংকে ক্লিক করুন>>>
Related News
সিলেটে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬৫
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যুRead More
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। একইRead More



Comments are Closed