দেশে করোনা আক্রান্ত আরও ৩ জন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে নতুন করে আরো তিন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুটি শিশু।
সোমবার (১৬ মার্চ) নিয়মিত সংবাদ সম্মেলনে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন তিনজন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন নারী, বাকি দুজন শিশু। এর আগে হাসপাতালে ভর্তি ছিলেন দুজন। সর্বমোট ৫ জন রোগী হাসপাতলে আছে।
এ পর্যন্ত দেশে ৮ জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে তিনজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
তিনি আরও বলেন, সর্বমোট ২৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের করোনা ভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। তারা হাসপাতালে আইসোলেশনে আছে। এখন পর্যন্ত ১০ জন হসপিটালের আইসোলেশন আছে। এছাড়া ৪ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টানে আছে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed