নেত্রকোনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রিপন মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। পূর্বশত্রুতার জের ধরে গত শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার রাজঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিপন মিয়া কেন্দুয়া উপজেলার জল্লী গ্রামের মৃত সনজু মিয়ার ছেলে। তিনি মনোহারি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মনোহারি ব্যবসায়ী রিপন মিয়ার সঙ্গে একই গ্রামের মন্নাক ও তার পরিবারের সদস্যদের দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার রাতে রিপন স্থানীয় একটি বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে রাজঘাট এলাকায় প্রতিপক্ষের লোকজন তার গতিরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রিপনকে মারাত্মক জখম করে। পরে স্থানীয় লোকজন আহত রিপনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed