দিনভর ইবি ছাত্রলীগের অবস্থান কর্মসূচি
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের কমিটিকে অবৈধ ও দুর্নীতিবাজের কমিটি দাবি করে কমিটি বিলুপ্তির দাবিতের দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রলীগের পদবঞ্চিত নেতা-কর্মীরা।
শনিবার বেলা ১১ টা থেকে দলীয় টেন্ট থেকে প্রথমে বিক্ষোভ কর্মসূচি এবং পরে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে এ কর্মসূচি পালন করে তারা।
জানা গেছে, ইবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি এবং বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা শাখা ছাত্রলীগ কর্মীদের উপর হামলাকারী পলাশ-রাকিবের শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করে শাখা ছাত্রলীগের পদবঞ্চিত নেতা-কর্মীরা। এসময় তারা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের হস্তক্ষেপ কামনা করেন। অবস্থান কর্মসূচি পালনকালে তাদের হাতে ‘পলাশ-রাকিব কালসাপ ছাত্রলীগের অভিশাপ’, ‘৪০ লাখের কমিটি মানি না মানবো না’, ‘টাকায় কেনা কমিটি মানি না মানবো না’, ‘পলাশ-রাকিাবের বহিস্কার ও শাস্তি চাই’, ‘অবৈধ কমিটি মানি না মানবো না’ ও রাকিব পলাশের সাথে বহিরাগত কিছু লোকজনের ছবি সম্বলিত প্লাকার্ড দেখা যায়।
এর আগে দলীয় টেন্ট থেকে নেতা-কর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে তারা। এসময় বিপুল খান, শাহজালাল সোহাগ, শাহাদাত হোসেন নিশান, আলামিন জোয়াদ্দার, জুবাইয়ের, আবির, মোস্তাফিজুর রহমান, রাব্বি, হোসাইন মজুমদার, জয়, রাসেল, সালমান, হোসাইনসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলটি ক্যাম্পসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এসে শেষ হয়। এসময় তারা ম্যুরালের পাদদেশে অবস্থান কর্মসূচি শুরু করে।
প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর রাকিবের ৪০ লাখ টাকায় নেতা হয়ে আসা এবং ছয় মাসের মধ্যে ঐ টাকা দ্বিগুণ করার কথা সম্বলিত অডিও ফাঁস হয়। ঘটনার পর ক্যাম্পাসের পদবঞ্চিত নেতারা পলাশ-রাকিবের কমিটিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে এবং তাদেরকে অনুসারীসহ ক্যাম্পাস থেকে বের করে দেয়। পরে পলাশ ও রাকিব তাদের কর্মীদের নিয়ে কয়েকবার ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলেও পদবঞ্চিত নেতা-কর্মীদের ধাওয়ায় ব্যর্থ হন।
এবিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেননি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলছিল। গভীর রাত পর্যন্ত তাদের এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন অবস্থানরত নেতা-কর্মীরা।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed