৪শ কোটি মাইল দূর থেকে দেখতে কেমন পৃথিবী?
প্রযুক্তি ডেস্ক: একটি বিশাল আলোকরেখার মাঝে ছোট্ট একটি সাদা বিন্দু। দেখতে ছোট একটি ধুলা কনা বা শস্যের মতো। চারদিকে অন্ধকার। মাঝে একটা লম্বা আলোকরেখা। হ্যা এটিই আমাদের স্বপ্নের সাজানো পৃথিবী। যার আয়তন ৫১,০১,০০,৫০০বর্গ কিলোমিটার।
মহাবিশ্বের ৪০০ কোটি মাইল দূর থেকে এমনটি দেখায়। এই ছবিটি ৩০ বছর আগে ১৯৯০ সালের ১৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের মহাকাশযান ভয়েজার-১ থেকে পাঠানো হয়। ঐতিহাসিক এ দিনটির ৩০ বছর পূর্তিতে গত ১৩ ফেব্রুয়ারি নাসা তাদের ওয়েবসাইটে ছবিটি প্রকাশ করে।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা থেকে উৎক্ষেপিত ভয়েজার-১ মহাকাশযান সৌরজগতের সীমানা ছাড়িয়ে আন্তনাক্ষত্রিক শূন্যতায় প্রবেশ করবে, ঠিক সে সময় জ্যোতির্বিজ্ঞানী কার্ল সাগান এক মিনতি জানান নাসার বিজ্ঞানীদের কাছে।
তিনি বলেন, ‘ভয়েজারকে একবারের জন্য পৃথিবীর দিকে ফিরে তাকাতে নির্দেশ করুন, প্লিজ।’ নাসা সে অনুরোধ রেখেছিল, ভয়েজার মাত্র একবার পেছন ফিরে তাকায়। এরপরই সৃষ্টি হয় ইতিহাস। পৃথিবীর একটি মাত্র ছবি তোলে ভয়েজার। আর ওই ছবিটি তোলা হয় ৪০০ কোটি মাইল দূর থেকে।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed