Main Menu

তুহিন হত্যায় আসামী শাহরিয়ারের ৮ বছরের দন্ড

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে আলোচিত পাঁচ বছরের শিশু তুহিন মিয়া হত্যা মামলায় আসামী শাহরিয়ারের ৮ বছরের আটকাদেশের রায় দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো.জাকির হোসেন এ রায়ের আদেশ দেন। আসামীর ১৮ বছর পূর্ন না হওয়া পর্যন্ত আসামীকে টঙ্গির কিশোর সংশোধনাগারে রাখা হবে। ১৮ বছর পূর্ন হওয়ার পর আসামীকে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরন করা হবে বলে জানান আদালত।

আদালত সুত্রে জানা যায়, গত বছরের ১৩ই অক্টোবর রাত আনুমানিক ৩ টার দিকে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের কেজাউরা গ্রামের ৫ বছরের শিশু তুহিন নির্মম হত্যাকান্ডের স্বীকার হয়। ঘটনার রাত তুহিন তার বাবা আব্দুল বাছিরের সাথে ঘুমিয়ে ছিল । ঘুম থেকে তুলে নিয়ে তুহিনকে তার বাবা, চাচারা, চাচাত ভাই শাহারুল ইসলাম মিলে তার কান ও পুরুষাঙ্গ কেটে কদম গাছের ডালে ঝুলিয়ে রাখে।

এ সময় তার পেটে দুইটি চাকু ঢুকানো ছিল। মোছাঃ মনিরা বেগমের এজাহার অনুযায়ী এ নৃশংস খুনের কথা স্বীকার করে ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্দি প্রদান করে শাহরিয়ার। এবং শাহরিয়ারের বিরুদ্ধে পুলিশ বিগত ৩০.১২.২০১৯ খ্রিঃ তারিখে দোষীপত্র আদালতে দাখিল করে। পরে আদালত ৭ কার্যদিবসে ২৪ জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে ঘটনা প্রমানিত হওয়ায় আসামি শাহরিয়ারকে ৮ বছরের আটকাদেশের রায় দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবি পাবলিক প্রসিকিউটর নান্টু রায় বলেন, মামলার সাক্ষ্য প্রমাণে শাহরিয়ার আহমদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় এবং সে কিশোর হওয়ায় তাকে আট বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। ১৮ বছর হওয়ার আগ পর্যন্ত সে সেইফ হোমে থাকবে। পরে তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে। তিনি বলেন, চাঞ্চল্যকর এই মামলার বিচার কার্যক্রম ও রায় দ্রুত হওয়ায় আমরা সন্তুষ্ট। আসামীপক্ষের আইনজীবি ছিলেন এডভোকেট বজলুল মজিদ চৌধরী খসরু।

Share





Related News

Comments are Closed