ইবিতে ছাত্র ইউনিয়নের নবীন বরণ
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদ। ‘এসো বন্ধু মিলি প্রাণের উচ্ছাসে, মুক্তির পতাকাতলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি নুরুন্নবী ইসলাম সবুজের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর আনু মুহাম্মাদ ও ইসলামী বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর আব্দুল মুঈদ। এসময় ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর সাইফুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক আলতাফ হোসেন রাসেল এবং ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অনিক রায়সহ সংগঠনটির নেতাকর্মীরাসহ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে পিয়াস পান্ডে, ওবাইদুর রহমান আনাস, উদয় দেবনাথ, সুইট, তন্ময়, সুমন, রিয়াদ, মারুফ, সবুজ সিয়ামসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রুমি নোমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইবি সংসদের সম্পাদক জি. কে. সাদিক ও নবীনদের মধ্যে বক্তব্য রাখেন মার্কেটিং বিভাগের নাসিরুল্লাহ।
অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আনু মুহাম্মদ বলেন, ‘পৃথীবিতে কেউই মেধাহীন নয়। যার যে কাজে আগ্রহ আছে তাদের সে কাজেই উদ্বুদ্ধ করতে হবে। মানুষ তখনই মানুষ হয়ে ওঠে যখন সে চিন্তাশক্তির প্রতিফলন ঘটাতে পারে। অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদেরও দায়িত্ব এটি।’
অনুষ্ঠানের শুরুতে নবীনদের ফুল ও ক্যালেন্ডার দিয়ে বরণ করে নেওয়া হয়। শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীচী শিল্পীগোষ্ঠীর অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed