Main Menu

সুরমা মেইল লাইনচ্যুত, ট্রেন চলাচল ৩ ঘন্টা বন্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেল স্টেশনে সিলেটগামী সুরমা মেইল ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় তিন ঘন্টা ট্রেনে চলাচল বন্ধ ছিল।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৬টার দিকে সিলেট-আখাউড়া রেল সেকশনে এ দুর্ঘটনাটি ঘটে।

রেল স্টেশন সূত্র জানায়, ট্রেনটি মনতলা স্টেশনে প্রবেশের সময় একটি বগির চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। এ ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন গিয়ে লাইনচ্যুত বগি উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ রেল জংশনের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ট্রেন চলাচলে কোনও অসুবিধা হয়নি। বিকল্প রেললাইন দিয়ে ট্রেন চলাচল করেছে।

Share





Related News

Comments are Closed