Main Menu

ধামরাইয়ে ইজিবাইকের ওপর গাছ পড়ে নিহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাই উপজেলার ব্যাটারিচালিত ইজিবাইকের ওপর কাটা গাছ পড়ে পাঁচ আরোহী নিহত হয়েছেন। সেই সাথে আহত হয়েছেন দুজন।

সোমবার দুপুরে কাওয়ালীপাড়া-বালিয়া আঞ্চলিক সড়কের মাদারপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বাইচাল গ্রামের নুরু (৬৫), কামারপাড়া গ্রামের শামসুল (৭০), তেলিগ্রামের মাজেদা (৬৫) ও একই গ্রামের আয়শা (৬০)। নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, এ প্রবীণরা দুপুরে বালিয়া ইউনিয়ন পরিষদ থেকে বয়স্ক ভাতা নিয়ে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। পথে মাদারপুরে সড়কের পাশে কাটতে থাকা গাছ তাদের ইজিবাইকের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

আহতদের কাওয়ালীপাড়া জনকল্যাণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘সড়কে গাছ কাটার কাজ চলছিল। এ সময় দুর্ঘটনাবশত একটি গাছ যাত্রীবাহী ইজিবাইকের ওপর পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।’-ইউএনবি

Share





Related News

Comments are Closed