সিলেটে গলায় পাথর বাঁধা গলিত লাশ উদ্ধার
ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে গলায় পাথর বাঁধা এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের সময় নিহতের গলায় বাঁধা ছিল ১৫ কেজি ওজনের পাথর।
রবিবার (৮ মার্চ) ভোরে ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের মোবারকপুর গ্রাম সংলগ্ন সাদিখাল থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় নিহতের গলায় বাঁধা ছিল ১৫ কেজি ওজনের পাথর।
নিহত সজেন্দ্র দাশ (৪০) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চকরিয়া গ্রামের নরেন্দ্র দাশের ছেলে বলে জানা গেছে।
জানা যায়, নিহত সজেন্দ্র দীর্ঘদিন থেকে তার শশুর বাড়ি ওসমানীনগর উপজেলার মোবারকপুর গ্রামে বসবাস করে আসছে। গত ৫ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের ব্যাপারে ওসমানীনগর থানায় সাধারণ ডায়েরি করেন তার ভাগ্নে নেপাল দাশ।
রবিবার মোবারকপুর গ্রাম সংলগ্ন সাদিখালে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর বিকেলে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
ওসমানীনগর থানার এসআই রতন লাল দেব, উদ্ধারের সময় নিহতের গলায় একটি রশি বাঁধা ছিল । রশির অপর প্রান্তে ভারি পাথর বাঁধা ছিল। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীসহ কয়েকজনকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনসহ অপরাধীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed