ইবিতে বেপরোয়া বাইকের গতি, আহত ৩
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাইকে বেপরোয়া গতির কারণে দুর্ঘটনার শিক্ষার হয়েছে তিন শিক্ষার্র্থী। দুঘটনায় ইয়াসির আরাফাত এবং বাইকের চালক কাব্য ও আরোহী রকি আহত হয়েছে বলে জানা গেছে। রবিবার বিকাল সাড়ে ৪টায় ডায়না চত্ত¡র সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে, ক্লাস শেষ করে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসির আরাফাত ও তার সহপাঠীরা সাড়ে ৪টার বাস উঠার জন্য ডায়না চত্ত¡র সংলগ্ন রাস্তা দিয়ে যাচ্ছিল। এসময় আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রেজয়ান ছিদ্দিকী কাব্য এবং রাকিবুল ইসলাম রকি বেপরোয়াভাবে বাইক চালিয়ে আসছিল। বাইকের নিয়ন্ত্রন করতে না পেরে কাব্য আরাফাতকে ধাক্কা দেয়। এতে আরাফাত গুরুতর আহত হয় এবং বাইক থেকে পড়ে কাব্য ও রকি দুইজনেই আহত হয়। পরে আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে গিয়ে জানা যায় আরাফাতের ডান পা ভেঙে গেছে এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে পাঠনো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন বলেন, “আমরা বাইকটা আটকে থানায় পাঠিয়েছি। ক্যাম্পাসে বেপরোয়াভাবে বাইক না চালানোর জন্য বারবার সতর্ক করা হয়েছে। এ ব্যাপারে আমরা প্রশাসনিকভাবে সর্বোচ্চ ব্যবস্থা নিব।”
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed