Main Menu

মাধবপুরে দুই স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

মাধবপুর সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুরে মারিয়া আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সে পৌর শহরের ৪ নং ওয়ার্ডের মীর বাবুল হোসেনের মেয়ে এবং প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

রোববার (৮ মার্চ) বিকেলে বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, বাবুল হোসেন প্রায় ২০ বছর আগে ব্যবসার কাজে বরগুনা জেলার পাথরঘাটা থানার আমরাতলা গ্রাম থেকে মাধবপুরে আসেন। তিনি জাব্বার মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর বলেন, কি কারণে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে এদিন সকালে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ফতেপুর গ্রামে কামরুন নাহার নিপা নামে আরেক শিক্ষার্থী আত্মহত্যা করে। সে ওই গ্রামের আব্দুল আউয়ালের মেয়ে ও ডা. মহি উদ্দিন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

Share





Related News

Comments are Closed