ইবি’র বিএড ও এমএড ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ (আইআইইআর) এর অধীনে ব্যাচেলর অব এডুকেশন (বিএড) ও মাস্টার্স অব এডুকেশন (এমএড) এবং ডিপ্লোমা ইন লাইব্রেরী সায়েন্স কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আইআইইআরের পরিচালক প্রফেসর ড. মেহের আলী তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেধা তলিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছুরা আগামী ১৩ মার্চ থেকে ২৭ মার্চের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবে। অপেক্ষমান তালিকায় স্থানপ্রাপ্তরা আসন শূন্য সাপেক্ষে ২৮ মার্চ ভর্তি হতে পারবে।
উল্লেখ্য, এ বছর আইআইইআর’র অধীনে ১ বছর মেয়াদী বিএড, এমএড ও ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স কোর্সের ভর্তি পরীক্ষায় মোট ৫৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এতে বিএড কোর্সে ৭৫টি আসনের বিপরীতে ১০৪ জন, এমএড কোর্সে ৫০টি আসনের বিপরীতে ৪৮ জন এবং ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স কোর্সে ৮০টি আসনের বিপরীতে ৪১৩ জন শিক্ষার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন।
ফলাফল ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd)-থেকে জানা যাবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed