ইবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ শ্লোগানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার পৃথকভাবে শোভাযাত্রা ও সমাবেশ করে খালেদা জিয়া হল ও দেশরতœ শেখ হাসিনা হল।
জানা যায়, দিবসটি উপলক্ষে বেলা ১১ টায় খালেদা জিয়া হলের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি খালেদা জিয়া হলের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. রেবা মন্ডল, আবাসিক শিক্ষক ও উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রভাষক আতিফা কাফিসহ হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্যে ড. রেবা মন্ডল নারী দিবসের ইতিহাস তুলে ধরেন। এছাড়াও নারী উন্নয়নে বঙ্গবন্ধুর অবদান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান তুলে ধরেন। পাশাপাশি নারীদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
এদিকে দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১১ টায় শেখ হাসিনা হলের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এসে মিলিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা ও হলের প্রভোস্ট প্রফেসর ড. সেলিনা নাসরিন উপস্থিত ছিলেন। এছাড়াও অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মামুন, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্টোনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মাহবুবর রহমানসহ হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রো-ভিসি ড. শাহিনুর রহমান বলেন, ‘বর্তমানে সারা বিশ্বেই নারীরা অনেক এগিয়ে। বাংলাদেশের নারীরাও কোন অংশে কম নয়। খেলাধুলা থেকে শুরু করে সব ক্ষেত্রেই নারীরা অবদান রাখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী হয়েও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। নারী দিবসে সকলকে নারী বৈষম্য রুখে দিয়ে নারীদের সব ক্ষেত্রে পৌঁছে দেয়ার আহবান জানান তিনি।’
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর তাদের বাবা নিজেওRead More



Comments are Closed