এপ্রিলে ধ্বংস হয়ে যেতে পারে মানবসভ্যতা: নাসা
প্রযুক্তি ডেস্ক : পৃথিবী ধ্বংস হতে পারে। এই খবর মাঝে মাঝেই ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। তবে এবার সতর্ক করল মার্কিন গবেষণা সংস্থা নাসা। মহাকাশে একটি গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়তে পারে। তা ঘটলে কয়েক মুহূর্তে ধ্বংস হয়ে যাবে মানবসভ্যতা।
ব্রিটেনের এক্সপ্রেস নিউজ-এর খবর অনুযায়ী, নাসা জানিয়েছে, এই গ্রহাণুটি আয়তনে ৪ কিলোমিটার। প্রতি ঘণ্টায় ৩১ হাজার ৩২০ কিমি গতিতে এগিয়ে আসছে। এই গতিতে এগিয়ে আসতে থাকলে ২৯ এপ্রিল পৃথিবীর কাছে চলে আসবে।
নাসা জানিয়েছে, পৃথিবীর খুব কাছে আসবে গ্রহাণুটি। কোনওভাবে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হলে গোটা মানবসভ্যতা কয়েক সেকেন্ডে ধ্বংস হয়ে যাবে।
নাসার বিজ্ঞানীরা বলছেন, প্রতি ১০০ বছরে ৫০ হাজারের মধ্যে ১ বার পৃথিবীতে গ্রহাণু আছড়ে পড়ার সম্ভাবনা থাকে। যদি এই গ্রহাণুটি পৃথিবীতে আছড়ে পড়ে তাহলে মানবসভ্যতা শেষ হয়ে যাবে।
ইন্টারন্যাশনাল গ্রুপ অব অ্যাস্ট্রোনমারস-এর সদস্য ব্রুস বেটস-এর কথায়, ‘ছোট ছোট গ্রহাণু মাঝে মাঝে পৃথিবীর কাছে আসে। অ্যাটমোস্ফিয়ারেই ধ্বংস হয়ে যায় সেগুলো। কিন্তু এই গ্রহাণুটি বড়।’
২০১৮ সালেও একটি বড় গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে সেটি কান ঘেঁষে বেরিয়ে যায়।
এই মুহূর্তে গ্রহাণুটি পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যতটা, তার চেয়ে ১৬ গুণ বেশি দূরে রয়েছে পৃথিবী থেকে। ব্রেটস-এর কথায়, ‘কিছু গ্রহাণু পৃথিবীর কাছাকাছি ঘুরে বেড়াচ্ছে। তবে সেগুলোর পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা কম।’
Related News
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
Manual5 Ad Code প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্নRead More
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ওRead More



Comments are Closed